top of page

কক্সবাজার সমুদ্র সৈকত

  • Writer: Nusrat Jahan Bithi
    Nusrat Jahan Bithi
  • May 9, 2021
  • 2 min read

Updated: May 12, 2021




কক্সবাজারবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগেরকক্সবাজার জেলারসদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি




এখানে রয়েছে দেশের একমাত্র ফিস একুরিয়াম । আরো রয়েছে প্যারাসেলিং,ওয়াটার বাইকিং,বিচ বাইকিং,কক্স কার্নিভাল সার্কাস শো,দরিয়া নগর ইকোপার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিমির্ত অসংখ্য স্থাপত্য, ফিউচার পার্ক,শিশুপার্ক এবং অসংখ্য ফোটোসুট স্পট। এখানে আরো আছে টেকনাফ জিওলজিক্যাল পার্ক। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট । সমুদ্র সৈকতকে লাইটিং এর মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে। এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিমির্ত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সী-একুরিয়্যাম। ক্যাবল কার এবং ডিজনি ল্যান্ড।





কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে। এই মন্দির ও মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণই বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত।



ঘোরাঘুরির জন্য হোটেলে যোগাযোগ করলেই গাড়ির ব্যবস্থা হয়ে যাবে বা নিজেও ঠিক করতে পারেন। সুগন্ধা পয়েন্টে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। গাড়ি নিয়ে একদিনেই হিমছড়ি, ইনানী, গোয়ালিয়া, মেরিন ড্রাইভ রোড ঘুরে আসতে পারেন।



বিচের পাশেই ভালোমানের কিছু রেস্টুরেন্ট আছে সেগুলোতে সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম খেয়ে দেখতে পারেন। লইট্যা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, কাঁকড়া, স্কুইড, অক্টোপাসসহ চেনা-অচেনা অনেক ধরণের মাছ পাওয়া যায় এসব রেস্টুরেন্টে। একটু খোজ-খবর করে ট্রাই করতে পারেন এসব আইটেম। আপনার সামনেই বার বি কিউ বা ফ্রাই করে দিবে।




সুগন্ধা বিচের রাস্তাতেই পাবেন প্রচুর বার্মিজ মার্কেট। এখান থেকে পছন্দমত জিনিস কিনতে পারেন। বার্মিজ মার্কেট বিখ্যাত নানান রকম আচার, চকলেট, জুতা, ছাতা, পোশাক এসবের জন্য। বার্মিজ মার্কেটের বিপরীতে বিশাল শুটকি মার্কেট। এখানে একটু খুঁজলে ভালো মানের শুটকি পাবেন। কক্সবাজার বিচে আপনি নানারকম কার্যক্রম করতে পারবেন। প্যারাসেইলিং, সি বাইকিং, বিচ বাইকিং, ঘোড়ায় চড়া, সাইকেল রাইডিং ইত্যাদি নানান ব্যবস্থা আছে এখানে।




কক্সবাজার ঘুরার আদর্শ সময় শীতকাল ও বর্ষাকাল। শীতকালের স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে অপরদিকে বর্ষাকালে দেখতে পাবেন সমুদ্রের ভরা যৌবন। উত্তাল সাগর ও বৃষ্টি অন্যরকম এক অনুভূতি দেয়। যেকোন বিপদ-আপদে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারবেন।

 
 
 

Comments


আমার সম্পর্কে

Join My Mailing List

Thanks for submitting!

আমি নুসরাত জাহান বিথী বাংলাদেশি ট্রাভেল ব্লগার।আমি একজন ভ্রমণ পিপাসু। ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তাইতো সময় পেলে ভ্রমণে ছুটে যাই।ভ্রমণ আমাদের শরীর তথা মন উভয়কে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম। ভ্রমনের ফলে একদিকে আমাদের মন যেমন জীবনের ক্লান্তি ও গ্লানি দূর করে সতেজ হয়ে উঠে, অন্যদিকে আমাদের শরীরও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে ওঠে। এমনকি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে।তাই আমি ভ্রমণ করতে পছন্দ করি।এখানে আমি আমার ভ্রমণ গাইড, অভিজ্ঞতা, তথ্য, গল্প, ভিডিও, ছবি ও ভ্রমণ টিপস শেয়ার করে থাকি।

© 2023 by Going Places. Proudly created with Wix.com

  • Facebook
  • Instagram
  • Pinterest
  • Twitter
bottom of page